নারায়ণগঞ্জে আরও ৪৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জ জেলা পুলিশের আরও ৪৩ সদস্যের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চার দফায় এসব পুলিশ সদস্যদের করোনা শনাক্ত হয়। এনিয়ে জেলা পুলিশের মোট ৮২ জন সদস্য প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, এই ৪৩ জন সদস্য চার দফায় করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথম দফায় ১৫ জনের শরীরে ভাইরাস শনাক্ত হওয়ার একদিন বাদে আরও চারজনকে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়। এর দুই দিন পর আরও সাত জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। সর্বশেষ ২৯ এপ্রিল আরও ১৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চারজন পরিদর্শকও রয়েছেন।

আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে কয়েকজন রাজারবাগ পুলিশ চিকিৎসাধীন। এছাড়া অন্যদের কেউ কেউ নিজ বাসায় এবং কিছু কিছু সদস্য সংশ্লিষ্ট থানায় তৈরি করা আইসোলেশনে রয়েছেন।

নতুন আক্রান্ত ৪৩ জনের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম জানিয়েছেন, যারা আক্রান্ত হয়েছেন তারা প্রত্যেকেই পুলিশ লাইন্সের রয়েছে। এর মধ্যে কেউ কেউ নিজ বাসস্থানে আছেন। এছাড়া নতুন যারা আক্রান্ত হবেন এর মধ্যে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানার টপ ফ্লোরে আইসোলেশন করা হয়েছে সেখানে থাকবেন। এর বাইরে অন্য কোনও থানাতে কোনও সদস্যকে রাখা যাবে না।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর