চলমান করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পরা ব্যবসায়ীদের পাশে ত্রাণ সহযোগিতা নিয়ে দাড়িয়েছেন লালমনিরহাটের তরুন জননেতা এরশাদ হোসেন জাহাঙ্গীর।
বৃহস্পতিবার(৩০ এপ্রিল) রাতে তারাবির নামাজ এর পরে সামাজিক দূরত্ব বজায় রেখে দোকানদার,চৌকিদার,মসজিদের ইমামসহ ৬৫ জনকে সহযোগিতা করেন চাল,ডাল,আলু দিয়ে।
এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী,১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নুর আলম,বঙ্গবন্ধু স্মৃতি সংসদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল,ছাত্রনেতা সালাউদ্দিন সুমন প্রমুখ।
এরশাদ হোসেন জাহাঙ্গীর বলেন করোনা ভাইরাস এর কারনে লকডাউন পরিস্থিতিতে দোকান না খোলার জন্য অসহায় জীবনযাপন করছে ব্যবসায়ীরা। এজন্য তাদের সহযোগিতা করতে এই উদ্যোগ নিয়েছি যা চলমান থাকবে।
কেএ/বার্তাবাজার