চট্টগ্রামে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ১

চট্টগ্রামে ০১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি) ও ০২ রাউন্ড কার্তুজ সহ একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বায়েজীদ বোস্তামী থানাধীন চাইল্যাতলী পূর্ব মসজিদ জব্বার সওদাগরের বাড়িতে অভিযান পরিচালনা করে ০১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি) ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) পরিদর্শক জানান, “বুধবার (২৯ এপ্রিল) বিকাল পৌনে পাঁচটায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মিজানুর রহমানের দিক নির্দেশনা ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) এর তত্ত্বাবধানে মহানগর গোয়েন্দা পুলিশের ০৩ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর জেলার সদর থানাধীন শাকচর ইউপিস্থ দাউদ মিয়ার বাড়িতে তাঁর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মোহাম্মদ আলী আকবর প্রকাশ ঢাকাইয়া আকবর (৩০)’কে গ্রেফতার করেন।

পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আজ বৃৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে বারোটায় বায়েজিদ বোস্তামী থানাধীন চাইল্যাতলী পূর্ব মসজিদ জব্বার সওদাগরের বাড়িতে অভিযান পরিচালনা করে ০১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি) ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।”

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর