মার্চ-এপ্রিল দু’মাস নিষেধাজ্ঞা শেষে শুক্রবার (১ মে) মধ্যরাত থেকে মেঘনায় মাছ ধরতে শুরু করবে ভোলার জেলেরা। ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) মধ্যরাত পর্যন্ত নিষেধাজ্ঞা ছিলো।
দীর্ঘ দু’মাস অলস সময় কাটানোর পর শুক্রবার থেকে নদীতে মাছ ধরতে নদীতে নামছে ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ‘জাটকা সংরক্ষণের জন্যে সরকার দু’মাস ভোলা সহ দেশের আরো কয়েক স্থানে অভয়াশ্রম কেন্দ্র ঘোষণা করে।
এ সময় নদীতে যে কোনো ধরণের মাছ আহরণ, পরিবহন, মওজুদ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছিলো। ইলিশসহ অন্যান্য মাছ ধরতে জেলেরা এখন প্রস্তুত।জাতীয় মাছ ইলিশ রক্ষায় সরকার প্রতি বছরের অক্টোবর মাসে মা ইলিশ রক্ষায় ২২ দিন ও জাটকা ইলিশ রক্ষায় মার্চ-এপ্রিল দু’ মাস নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে।
শুক্রবার (১ মে) মধ্যরাত থেকে নদীতে মাছ ধরতে পারবে।ভোলার সদর উপজেলার জংশন, তুলাতুলি,নাছির মাঝি,শান্তির হাট সহ বেশ কয়েকটি স্থানের খোঁজ নিয়ে জানা যায়, জেলেরা জাল ও নৌকা মেরামত করে ১ মে মধ্যরাত থেকে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছে।
কেএ/বার্তাবাজার