কেরানীগঞ্জে ৮ র‍্যাবসহ আরও ১৭ জনের করোনা শনাক্ত

ঢাকার কেরানীগঞ্জে ৮ র‍্যাব সদস্যসহ নতুন করে আরও ১৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্প্রতিবার (৩০ এপ্রিল) রাতে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মীর মোবারক হোসেন বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেন।

করোনা আক্রান্ত কারারক্ষীদের তালিকা বাদ দিয়ে এখন পর্যন্ত কেরাণীগঞ্জে সর্বোমোট আক্রান্ত ১৫১ জন। এর মধ্যে মারা গেছেন ৬ জন এবং সুস্থ হয়েছেন ৮ জন।

নতুন আক্রান্ত ১৭ জনের মধ্যে ৮ জনই কেরানীগঞ্জ ক্যাম্পের র‍্যাব সদস্য। এছাড়া জিনিজরা ইউনিয়নে ৪ জন, শুভাঢ্যায় ২ জন, আগানগর, বাস্তা ও কালিন্দী ইউনিয়নে একজন করে পজেটিভ হয়েছেন।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর থেকে প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর