রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি মাহমুদ ফারুকের সার্বিক তত্বাবধানে ও সংগঠনের সদস্যসহ শুভাকাঙ্খীদের চেষ্টায় উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধীক পরিবারের মাঝে কিছুটা নিরবেই খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছেন সদস্যরা।
গত ১ সপ্তাহ যাবত, প্রকৃত খেটে খাওয়া অসহায়দের তালিকা প্রস্তুত এবং সুষ্ঠু বন্টনে সদস্যরা মোটরবাইকে বা রিক্সাভ্যানে করে খাদ্যদ্রব্যের থলে পৌঁছে দিচ্ছেন সদস্যরা। প্রথম পর্যায়ে ৬/৮ কেজি চাল, ২কেজি পেঁয়াজ, ২ কেজি ছোলাবুট, ১ লিটার তেল, দুই কেজি আটা, দুই কেজি আলু, আধাকেজি সুজি, আধাকেজি লবন, একপ্যাকেট বিস্কুটসহ অন্তত ১৫দিনের খাবার প্রতিটি থলেতে প্যাকেটজাত করতে সদস্যদের পরিশ্রমের কমতি ছিলো না। এছাড়া ২য় পর্যায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যেগে ” আমরা খাঁটি গরীব”র কন্ট্রিবিউটর ইখতিয়ার শাকিল শতাধীক পরিবাবের জন্য একই ওজনের ত্রান বিতরন করা হয়।
তৃতীয় পর্যায়ে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের মাধ্যমে চট্টগ্রামস্থ খাদেম সূ কোম্পানীর পরিচালক মোঃ গোলাম রহমান রিফাতের আন্তরিকতায় খাদেম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সার্বিক ব্যাবস্থাপনায় এবং যমযম চ্যারিটেবল ট্রাস্টের আর্থিক অনুদানে দেড় শতাধীক মধ্যবিত্ত পরিবারের ঘরে পৌঁছানো হয় খাবারের প্যাকেট।
রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের কোষাধ্যক্ষ রায়হানুর রহমান, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সাঈদ আলম শাহীন, ক্রীড়া সম্পাদক আহম্মেদ ফয়সাল, রাজিব হোসেন, শাহ আলম শাহেদ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্য মো: শাহেদ প্রমূখ সদস্যরা ত্রান বিতরনে সার্বিক সহযোগীতা করেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস