চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ্যভাবে বালু উত্তোলন করার অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন।
জানা যায়, দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের নুরুল ইসলামের ছেলে গিয়াস উদ্দীন অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন ঘটনাস্থানে গেলে সত্যতা মেলে।
এসময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সালের ৪ এর (খ)ধারায় ৮০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডর আদেশ দেন। এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন দামুড়হুদা মডেল থানার পুলিশের একটি টিম।
বার্তা বাজার / ডাব্লিও.এস