কিশোরগঞ্জে নতুন করে শনাক্ত ৩, মোট ১৮২

কিশোরগঞ্জে নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে ৩ জন। ২৬ এপ্রিলে ১২৯ নমুনায় ০৩ জন পজেটিভ ও বাকী ১২৬ জনের নেগেটিভ আসে। তারা তাড়াইলের ২ জন এবং কটিয়াদী ১ জন।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান।

এ জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছে ৬১৭ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ১ জন।

কিশোরগঞ্জ জেলায় এখন পর্যন্ত ১৮২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪ জন মারা গেছে ও ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ছবি- বার্তা বাজার।

বিস্তারিত আসছে…

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর