চট্টগ্রামে ছাত্রলীগ নেতার ইফতার বিতরণ

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় গরীব দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করলেন পতেঙ্গা থানা ছাত্রলীগ নেতা অন্তুু শর্ম্মা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল তিনটায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর নির্দেশে পতেঙ্গা থানাধীন ৪০নং ওয়ার্ডের চরিহালদা মোড়ে পথচারীদের মাঝে পতেঙ্গা থানা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অন্তু শর্ম্মা ইফতার বিতরণ করেন।

পতেঙ্গা থানা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অন্তু শর্ম্মা বার্তাবাজারকে বলেন, “বর্তমানে দেশে যে কঠিন অবস্থা বিরাজ করছে। তাতে নিম্ন আয়ের অনেক মানুষ সেহেরি না করেই রোজা রাখছেন এবং ইফতারের ব্যাপারে অনিশ্চিত থাকেন। তাই তাদের জন্য ইফতারের এই ক্ষুদ্র আয়োজন। মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর নির্দেশনা ও পতেঙ্গা থানা ছাত্রলীগের উদ্যোগে ব্যক্তিগত তহবিল হতে সহকর্মীদের সহায়তায় যথাসম্ভব অসহায় ও দুঃস্থদের সাহায্য করার চেষ্টা করেছি মাত্র। যা পরবর্তীতেও অব্যাহত থাকবে।”

ছবি : বার্তা বাজার

ইফতার বিতরণী কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জিকু শীল, জেকী শীল, শুভ, ৪০ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিপন, নিশান, সংলাপ শীল, সাজ্জাদুল ইসলাম, সাইফুল সাকিব, মোহাম্মদ রনি, মোহাম্মদ অপু, জয় সহ পতেঙ্গা থানা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর