মহামারি নভেল করোনা ভাইরাস প্রাদুর্ভাব জনিত কারনে যশোরের শার্শা উপজেলায় ভিডিপি নারী—পুরুষ সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০শে এপ্রিল) সকালে শার্শা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ের সামনে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানসহ আনসার—ভিডিপির বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জ ও যশোর জেলার সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শার্শা কার্যালয়ের বাস্তবায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ভিডিপি নারী—পুরুষ সদস্যদের মাঝে চাল,ডাল,আলু, তেল,পেয়াজ,সাবান ও মাস্ক বিতরণ করা হয়।
বার্তা বাজার / ডাব্লিও.এস