মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্ট্রেলিয়া শাখা যুবলীগের সাধারন সম্পাদক নোমান শামীম ও ব্রাদার্স ফর হিউম্যানিটির উদ্যোগে ৬০টি কর্মহীন পরিবারকে আজ খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার রাড়িখাল ইউনিয়নের মাইজপারা বাজারে এই খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
৬০টি পরিবারের প্রত্যেককে ১০কেজি চাল, ১কেজি লবন, ১লিটার তেল, ২কেজি আলু, ১কেজি পেয়াজ ও ১কেজি করে ডাল দেওয়া হয়।
উল্লেখ্য করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় হয়ে পড়া শ্রীনগর ও সিরাজদিখানের ২০০ টি পরিবারের মধ্যে অস্ট্রেলিয়া শাখা যুবলীগের সাধারন সম্পাদক আল নোমান শামীম ও ব্রাদার্স ফর হিউম্যানিটি পৃষ্ঠপোষকতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দেশ করোনা মুক্ত না হওয়া পর্যন্ত এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে। শ্রীনগরে আজকের কর্মসূচী ছিল তাদেরএ তৃতীয় ধাপের বিতরণ। কার্যক্রমটি পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদ সভাপতি তাপস দাস।
বার্তা বাজার / ডাব্লিও.এস