ফরিদপুরে এক মাদ্রাসা ছাত্র করোনায় আক্রান্ত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক মাদ্রাসা ছাত্রের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পুতিন্তিপাড়া গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার রাতে বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, করোনায় আক্রান্ত ওই ব্যক্তি ঢাকার বড় কাটরা চকবাজার মাদ্রাসার ছাত্র, তার পিতা একজন ভ্যান চালক। তিনি গত ২২ এপ্রিল স্ব-পরিবারে বাড়ি আসেন। খবর পেয়ে ২৯ এপ্রিল বুধবার বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম ওই পরিবারের ৭ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করে।

তাদের মধ্যে ২০ বছর বয়সী ওই মাদ্রাসা শিক্ষার্থীর পজিটিভ ধরা পরে। বাকি ৫ সদস্যের নেগিটিভ আসে, অপর একজনের সংগ্রহীত নমুনা যথার্থ না হওয়ায় নতুন করে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

বর্তমানে তার শারীরিক অবস্থা ভাল থাকায় নিজ বাড়িতেই একটি ঘরে আইসোলেশনে রাখা হয়েছে। এ ছাড়া তার বাড়ির আশপাশের ৩টি বাড়ি লকডাউন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, খবর পেয়েই রাতেই তার বাড়ীসহ প্রতিবেশি ৩টি বাড়ি লকডাইনের আওতায় আনা হয়েছে। আগামীকাল তাদের নমুনা সংগ্রহ করা হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর