রাজধানীতে ফায়ার সার্ভিসের ৮ কর্মী করোনায় আক্রান্ত, স্টেশন অচল

রাজধানীতে ফায়ার সার্ভিসের ৮ কর্মী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সদরঘাট ফায়ার স্টেশনে কর্মরত। আপাতত সদরঘাট স্টেশনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে একজন উপসহকারী পরিচালক, বাকিরা ফায়ারম্যান বলে জানা গেছে।

লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর বৃহস্পতিবার বলেন, একজন উপসহকারী পরিচালকের কোভিড-১৯ আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সদরঘাট স্টেশনের ২০ জনের নমুনা পাঠানো হয় আইইডিসিআরে। তাদের মধ্যে ২৮ এপ্রিল চারজন এবং ২৯ এপ্রিল আরও তিনজনের কোভিড-১৯ রোগ ধরা পড়ে।

সদরঘাট স্টেশনের কর্মীদের আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর বলেন, যেহেতু সংক্রমণটা অন্যদের মধ্যে ছড়িয়ে যেতে পারে, এজন্য আমরা বলেছি আপাতত সেখান থেকে অপারেশন হবে না। আমরা কোনো ঝুঁকি নিতে চা্চ্ছি না। তাদের বলা হয়েছে তারা যেন বের না হয়। ওটা যেহেতু আমাদের হেডকোয়ার্টারের কাছে। আমরা এখান থেকেই তাদেরকে সাপোর্টটা দিতে পারছি। আমাদের অপারেশন বহাল আছে।

আক্রান্তদের আলাদা রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা কেউ গুরুতর অসুস্থ নন। সবাই ভালো আছেন। ওরকম খারাপ সিম্পটম কারও মধ্যে পাইনি। হালকা জ্বর ছিল দুয়েকজনের। গতকাল থেকে আবার জ্বর করছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর