চীনের পিছু ছাড়ছে না করোনাভাইরাস

আবারো করোনার প্রকোপ দেখা যাচ্ছে চীনে। চীনে আবারও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যেন কিছুতেই চীনের পিছু ছাড়ছে না প্রাণঘাতী করোনাভাইরাস।

তবে বুধবার(২৯ এপ্রিল) নতুন করে কোনো মৃত্যু রেকর্ড করা হয়নি দেশটিতে।

৪ জনের সবাই বহিরাগত। এরই মধ্যে অন্য দেশ থেকে আসা করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৪ জনে। এতে করে চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৮৬২ জন।

গেল বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা। সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ২ লাখ ২৮ হাজার ২৩৯ জন মানুষ। আর করোনা আক্রান্ত হয়েছে ৩২ লাখ ২০ হাজার ৮৪৭ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর