কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অসহায় কৃষকের ধার কেটে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। সকালে উপজেলা, পৌর ও কলেজ শাখার ১০/১২ জন নেতাকর্মী পৌর সদরের সৌয়দগাঁও এলাকার কৃষক মজিবুর রহমান মঞ্জু’র জমির ধান কেটে দেন।
এ সময় উপজেলা ছাত্রদলের মঞ্জিল আহসান,মিজানুর রহমান ফেরদৌস, ইমরান, শিপু , সুরুজ, পৌর ছাত্রদলের সাগর, , এহসানুল হক ছানু, নাজমুল এক, মিজান, আরিফ ও কলেজ শাখা ছাত্রদলের নাজমুল, ইমন, হৃদয়, রেদওয়ান প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্র নেতারা জানান, স্বেচ্ছাশ্রমে গরিব চাষিদের ধান কেটে দেওয়ার উদ্যোগ চলমান থাকবে।
বার্তা বাজার/এস.আর