যশোরে র‌্যাব-৬ এর অভিযানে ০৮টি দোকানিকে জরিমানা

যশোর শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় র‌্যাব-৬ এর অভিযানে করোনাভাইরাস প্রতিরোধ, বাজার মনিটারিং এবং ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্টের মাধ্যমে ০৮টি দোকানিকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার(৩০শে এপ্রিল) র‌্যাব—৬, সিপিসি—৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব যশোর এর সহায়তায় বিভিন্ন খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর ক্রেতাদের কাছ থেকে বাজার মূল্যের চেয়ে বেশী মূল্য নেওয়ার কারণে মোবাইল কোর্ট এর মাধ্যমে।

১। ঈসা ষ্টোর, এমসি নং—১০৮/২০, জরিমানা—৩,০০০ টাকা, ২। আরিফ ষ্টোর, এমসি নং—১০৯/২০, জরিমানা—৩,০০০ টাকা, ৩। উজ্জল মডেল ষ্টোর, এমসি নং—১১০/২০, জরিমানা—১,০০০টাকা, ৪। রেজাউল ষ্টোর, এমসি নং—১১২/২০ জরিমানা—৪,০০০ টাকা, ৫। রবেয়া ষ্টোর, এমসি নং—১১৩/২০, জরিমানা—৩,০০০ টাকা, ৬। মনিরুল ষ্টোর, এমসি নং—১১৪/২০, জরিমানা—৫,০০০ টাকা, ৭। রিয়াজ ষ্টোর, এমসি নং—১১৫/২০, জরিমানা—১৫,০০০ টাকা, ৮। হাজী শাহ্ আলম ষ্টোর, এমসি নং—১১৬/২০, জরিমানা—২,০০০ টাকা টাকা, মোট ০৮টি দোকানকে সর্বমোট=৩৬,০০০/— টাকা জরিমানা করেন।

মোবাইল কোর্ট অভিযানে জরিমানাকৃত টাকা চালান মোতাবেক সরকারী কোষাগারে জমা করা হয়েছে এবং আসামীদেরকে জরিমানা আদায়ের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর