করোনার মধ্যে ওমান থেকে দেশে ফিরলেন প্রবাসী

মহামারি করোনাভাইরাসের মধ্যে ওমান থেকে দেশে ফিরেছেন ২৮৯ বাংলাদেশি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ওমান এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রবাসীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আগতরা ওমান থেকে স্বাস্থ্য পরীক্ষার করে এসেছেন। তাদের কারও শরীরে করোনার সংক্রমণ নেই। বিমানবন্দরে তাদের স্ক্রিনিং করা হবে। তাদের দেহের তাপমাত্রা স্বাভাবিক থাকলে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

এর আগে, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে একটি বিশেষ ফ্লাইটে ৩৬৬ জন দেশে ফিরেছেন। এছাড়া, ভারতে চিকিৎসার জন্য গিয়ে আটকে পড়া বাংলাদেশিরাও বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন। এদিকে, বিদেশের মাটিতে বিপদে থাকা আরও প্রবাসীদের ফিরিয়ে আনার বিষয়ে সরকার চেষ্টা চালাচ্ছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর