ধামরাইয়ে ১০ টাকা মূল্যে চাল বিতরণের উদ্বোধন

মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ধামরাই পৌরসভায় ১৮০০ পরিবারকে কার্ডের মাধ্যমে ১০ টাকা মূল্যের চাল বিতরনের শুভ উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার রথখোলা এলাকায় ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা এই চাল বিতরণের উদ্বোধন করেন।

ছবি:বার্তাবাজার।

এব্যাপারে গণমাধ্যমকে এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি’র সার্বিক সহযোগিতায় আজ (বৃহস্পতিবার) ১৮০০ পরিবারকে কার্ডের মাধ্যমে ১০ টাকা মূল্যের চাল বিতরনের উদ্বোধন করা হলো। এসময় কার্ড প্রতি সবাইকে দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
ছবি:বার্তাবাজার।

প্রতি মাসে কার্ড হোল্ডারগণ দশ টাকা মূল্যে ২০ কেজি করে চাল পাবেন উল্লেখ করে এ্যাড. সোহানা জেসমিন আরও জানান, এই ১৮০০ পরিবার ছাড়াও আগামী মাস থেকে আরও ৬০০ পরিবারকে এর আওতায় চাল বিতরনের ব্যবস্হা নেওয়া হচ্ছে।

রথখোলা এলাকায় চাল বিতরণের উদ্বোধন হলেও উপজেলার কুমরাইল ও থানা রোড এলাকায়ও কার্ড এবং চাল বিতরণ করা হয় বলে জানান ধামরাই উপজেলার এই মহিলা ভাইস-চেয়ারম্যান। এই প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানান তিনি।

এই চাল বিতরণের সময় ধামরাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লিনা আহমেদ রেখা সহ স্হানীয় কাউন্সিলর ও অনান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর