দুই মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মন্ত্রণালয়গুলো হল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং রেলপথ মন্ত্রণালয়। বৃহস্পতিবার এই নিয়োগ দিয়ে একাধিক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজাকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয় সচিব মো. মোফাজ্জেল হোসেন আগামী ৫ মে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।
অপরদিকে পদোন্নতি পেয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হয়েছেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ মুনিরুছ সালেহীন
বার্তা বাজার / ডাব্লিও.এস