চলমান রয়েছে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক এর উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষদের ইফতার সামগ্রী বিতরণ এর কর্মকান্ড। যা ইতোমধ্যে ঢাকার সাভারে হতদরিদ্র মানুষের মাঝে করোনা পরিস্থিতিতে আশার আলোকবর্তিকা হয়ে উপস্থিত হয়েছে।

বিকাল হলেই এসব মানুষ সাভারের ব্যাংক কলোনী, থানা রোড এবং সিটি সেন্টারের সামনে এসে জড়ো হয় আতিকের মানবতার ইফতার বাজারে।
আজও (বৃহস্পতিবার) যথারীতি পাঁচশো’ হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিকালে সাভারের ব্যাংক কলোনী, থানা রোড এবং সিটি সেন্টারের সামনে এই ইফতার সামগ্রী বিতরণ করে আতিকুর রহমান আতিক।

প্রসঙ্গত, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের অনুপ্রেরণায় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক মাসব্যাপী এই উদ্যাগ হাতে নিয়েছেন যা চলমান রয়েছে।
কেএ/বার্তাবাজার