গৃহহীনদের তালিকা তৈরী করে তাদের কাছে ত্রাণ দিতে হবে: কাদের

প্রশাসনের সাথে সমন্বয় করে গৃহহীনদের তালিকা তৈরী করে তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজ বাসভবন থেকে যুক্ত হয়ে কাদের বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রতিটি মানুষ ত্রান সুবিধা পাবে। প্রশাসনের সাথে সমন্বয় করেই মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের তালিকা তৈরী করা হচ্ছে।

সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির উদ্যোগে দুই হাজারেরও বেশি মানুষকে প্রতিনিধির মাধ্যমে খাবার ও করোনা প্রতিরোধক সামগ্রী বিতরন করা হয়।

কাদের আরও বলেন, করোনা সংকটে তৈরি পোষাক শিল্পের আন্তর্জাতিক বাজার হাতছাড়া হওয়ার আশংকা তৈরি হওয়ায় ঢাকার আশপাশের গার্মেন্টসগুলো সীমিত আকারে চালু করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর