গরিবদের টাকা লুটে খাচ্ছেন ইমরান খান: যুক্তরাজ্য প্রবাসী

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গরীবের কাছ থেকে সম্পদ লুটে নিয়ে ধনীদের দিচ্ছেন বলে জানিয়েছেন দেশটির যুক্তরাজ্য প্রবাসীরা। তারা ইমরান খানের ফান্ডে কোনো অর্থ সম্পদ না দেয়ার ঘোষণাও দিয়েছেন।

যুক্তরাজ্যে থাকা পাকিস্তানের প্রবাসীরা উদাহরণ হিসেবে বলছেন, পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ করোনা মোকাবিলায় ইমরান খানের ফান্ডে পাঁচ কোটি পাকিস্তানি রুপি দেন যা রেলের গরীব কর্মীদের বেতন থেকেই নেয়া হয়েছে। পাকিস্তানের রেলমন্ত্রী তার নিজ ফান্ড থেকে কিছুই দেয়নি।

এ বিষয়ে পাকিস্তানের রাজনীতিবিদ পালওয়াসা খান বলেন, এভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী পরিস্থিতি আরও খারাপ করছেন। ইমরান খান সরকারের সমালোচনা করে পালওয়াসা খান আরও বলেন, সম্প্রতি সিন্ধ প্রদেশের গভর্নর ইমরান ইসমাইল গরীবদের মধ্যে ত্রাণ দেয়ার সময় তাদের অপমান করেছেন।

এদিকে যুক্তরাজ্যের পাকিস্তানি চিকিৎসক কমিউনিটির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, ইমরান খান রমজান মাসে সামাজিক দূরত্ব রাখার বিষয়ে মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছেন। করোনা প্রকোপের মধ্যেই রমজানে মাসে মসজিদ খোলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।

করোনা প্রকোপ বাড়তে থাকায় অনেকেই ধারণা করেছিলেন যে, পাকিস্তানের ইমরান সরকার হয়তো রমজানে মসজিদে নামাজ বন্ধ করার আদেশ দেবেন। এ নিয়ে পাকিস্তানের চিকিৎসক সংগঠনগুলোও আপত্তি জানিয়েছে। তারা বলছেন, এতে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

গতকাল মঙ্গলবার পাকিস্তানে করোনায় রেকর্ড ২৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৮৫ জন। মারা গেছেন ৩২৭ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর