গত ২৪ ঘন্টায় কুড়িগ্রামে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ০১ জন। কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বাগডাঙ্গায় আরো একজন যুবক (২৫) করোনায় আক্রান্ত হয়েছে।
এনিয়ে জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১জনে। বৃহস্পতিবার (৩০এপ্রিল) বিকেলে ৩২টির রিপোর্ট পাওয়া যায়।
এরমধ্যে এক জনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান। বাকী ৩১জনের রিপোর্টে করোনার অস্থিত্ব পাওয়া যায়নি। এরা হলেন ভুরুঙ্গামারীর ১৩জন, রৌমারীর ৭জন, রাজারহাটের ৬জন, চর রাজিবপুরের ৪জন ও নাগেশ্বরীর ২জন।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, গতদিন পর্যন্ত করোনায় আক্রান্ত ১০ জনকে স্ব-স্ব উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। এখনো কাউকে ছাড়পত্র দেয়া হয়নি।
বৃহস্পতিবার আক্রান্ত যুবকটি নারায়ণগঞ্জ ফেরৎ। গতকাল পর্যন্ত জেলা থেকে ৪৭১জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। এরমধ্যে ৩২৩ জনের ফলাফল পাওয়া গেছে।
কুড়িগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট রোগী ১১ জন। সদর উপজেলায়ঃ ০৫ জন,চিলমারী উপজেলায়ঃ ০১ জন,ফুলবাড়ী উপজেলায় ০১ জন,রৌমারী উপজেলায় ০৩ জন,নাগেশ্বরী উপজেলা ০১ জন।
কেএ/বার্তাবাজার