রাশিয়ায় মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে আরও ৭ হাজার ৯৯ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যার ফলে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ১ লাখ ৬ হাজার ৪৯৮ জনে।
গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০১ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৩ জন। এছাড়াও এ পর্যন্ত ১১ হাজার ৬১৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
বিশ্বের অষ্টম দেশ হিসেবে রোগীর সংখ্যা এক লাখের কোটা পেরিয়েছে রাশিয়ায়। এর আগে যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও তুরস্কে লক্ষাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ও স্পেন-ইতালিতে দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস