ছয়শ’ মেহনতী মানুষের ক্ষুধা মেটালেন রাজীব

সারাদেশ লকডাউন। একারণে দূর্বিসহ অবস্থায় রয়েছে তারা, যারা প্রতিদিন কাজে বের হয়ে রোজগার করে তাদের পরিবার চালাতেন। ঢাকার সাভারে এসব অসহায় পরিবারের জন্য ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

তাঁর মাসব্যাপী চলমান হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ছয়শত দুঃস্থ মানুষের মাঝে ভাত ও ডিম সহ তরকারী প্রদান করা হয়েছে।

ছবি:বার্তাবাজার।

সরেজমিন দেখা যায়, প্রতিদিনের মতো আজও সাভার উপজেলা চেয়ারম্যানের সরকারী বাসভবনের সামনে এসে উপস্থিত হয় হতদরিদ্র নারী-পুরুষ। বৃষ্টিও বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের ক্ষুধার গদ্যময় রাজ্যে। এজন্য তারা তাদের প্রিয় উপজেলা চেয়ারম্যান এর শরণাপন্ন হয় প্রতিদিন এই সময়।

এব্যাপারে বাসাবাড়িতে কাজ করতেন এমন একজন জানায়, ‘আগে বাসায় কাজ করতাম, অহন তো কাম নাই। বাসার বেগম সাহেব কইছে এই রোগ ভালো না হওয়া পর্যন্ত আর কামে আওয়া লাগবে না। রোজার মাস, সারাদিন রোজা থাইকা এই ইফতার নিয়ে ঘরে যাই। চেয়ারম্যান (রাজীব) এর উছিলায় তাও তো একবেলা খাইতে পারতাছি।’

ছবি:বার্তাবাজার।

এভাবে খাদ্য সামগ্রী নিয়ে যার যার বাসায় ফিরে চলা প্রায় প্রত্যেকের বোবা চাহনিতেই ছিলো কৃতজ্ঞতার ছোঁয়া এবং সেখানে ভালোবাসাও ছিলো তাদেরকে যে মানুষটি এই অভাবের সময় খাদ্য দিচ্ছে তাঁর জন্য। প্রত্যেকেই তাদের প্রিয় ‘রাজীব’ এর জন্য দোয়া করতে করতে ফিরে গেছে।

এব্যাপারে মঞ্জুরুল আলম রাজীব জানান, পবিত্র রমজানের ষষ্ঠতম দিনে আজ ছয়শো’ গরীব মানুষের মাঝে খাবার তুলে দিতে পেরেছি। তবে আজ ভুনা খিচুড়ি ছিলোনা, আজ তাদেরকে সাদা ভাত ও ডিমের তরকারি বিতরণ করেছি। আগামীকাল থেকে আবারও ভুনা খিচুড়ি বিতরণ চলমান থাকবে।

ছবি:বার্তাবাজার।

এই খাদ্য সামগ্রী বিতরণের সময় মঞ্জুরুল আলম রাজীবের সাথে আরও উপস্থিত ছিলেন-ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সফিউল্লাহ সুজন প্রমুখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর