কওমি মাদ্রাসাগুলোকে ৮ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের ৬ হাজার ৯৫৯ কওমি মাদ্রাসাকে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে অনুদান হিসেবে ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, এর মধ্যে রংপুর বিভাগে ৭০৩, রাজশাহী বিভাগে ৭০৪, খুলনা বিভাগে ১ হাজার ১১, বরিশাল বিভাগে ৪০২, ময়মনসিংহ বিভাগে ৩৯৭, ঢাকা বিভাগে ১ হাজার ৭৮০, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৪৮১ এবং সিলেট বিভাগে ৪৮১টি মাদ্রাসা রয়েছে।

সূত্র: বাসস

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর