পটল ক্ষেতে মিলল ১দিনের নবজাতক, কৃষকের ঘরে ঠাঁই

যশোরের শার্শা উপজেলার কাঠুরিয়া গ্রামের একটি পটলের ক্ষেতের আইলের উপর থেকে ১দিনের সদ্য নবজাতক এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন বজলুর রহমান নামে এক কৃষক।

বৃহস্পতিবার(৩০ এপ্রিল) সকালে শিশুটিকে উদ্ধার করেন তিনি।

ধারণা করা হচ্ছে অবৈধ সম্পর্কের ফসল এই শিশুটি। লোক লজ্জার ভয়ে শিশুটি বস্তায় করে মাঠে ফেলে দিয়ে যাওয়া হয়েছে।

কৃষক বজলুর রহমান জানান, ভোরে পটলের ক্ষেতে কাজ করতে গিয়ে আইলের উপর একটি বস্তা পড়ে থাকতে দেখে, কৌতূহলবশত বস্তাটির কাছে যাই। এ সময় বস্তার মধ্যে কিছু একটা নড়তে দেখে বস্তার মুখ খুলতেই দেখি তাতে সদ্য নবজাতক একটি শিশু কাপড়ে মোড়ানো অবস্থায় ছটফট করছে। শিশুটিকে বাড়িতে এনে প্রাথমিক পরিচর্যা করে সুস্থ করে তুলেছি।

এ ঘটনা জানাজানি হলে মুহুর্তে উৎসুক জনতা শিশুটিকে এক নজর দেখার জন্য বজলুর রহমানের বাড়িতে ভিড় জমায়।

উলাশী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং বজলুর রহমানের বাড়িতে গিয়ে শিশুটির বিষয় খোঁজখবর নিয়েছি। কৃষক বজলুর রহমান দম্পতিও নিঃসন্তান হওয়ায় শিশুটিকে নিজের সন্তানের মতোই লালন পালন করতে ইচ্ছে প্রকাশ করেছেন বলে তিনি জানান।

স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করে বজলুর রহমানের হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর