নান্দাইলে দু:স্থদের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমডি মামুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার তিন হাজার দু:স্থ মানুষের মাঝে বিএনপি নেতা এমডি মামুন বিন আব্দুল মান্নান ত্রাণ বিতরণ করেন।

জানা গেছে, মহামারী করোনা ভাইরাসের সংকটময় পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নান্দাইল পৌরসদর সহ ১৩টি ইউনিয়নের অসহায় দু:স্থদের মাঝে সুর্নিদিষ্ট তালিকার মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এবিষয়ে এমডি মামুন বিন আব্দুল মান্নান জানান, “করোনা সচেতনার লক্ষ্যে লিফলেট, সাবান ও মাস্ক বিতরণ কার্যক্রমের পর এবার কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী উপজেলার তৃণমূল পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবকদলের সহযোগীতায় ত্রাণ সামগ্রী দু:স্থদের বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয়েছে। করোনা শেষ না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করছি।”

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর