ময়মনসিংহের নান্দাইলে খাদ্য বান্ধব কর্মসূচি কমিটির এক সভা বৃহস্পতিবার (২৭ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুর রহিম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ১০ টাকা কেজির চলমান কর্মসূচির এপ্রিল পর্যন্ত নান্দাইল উপজেলায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ নিয়ে আলোচনা অনুষ্টিত হয়। আলোচনায় কিছু অভিযোগ প্রমানিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্ড বাতিল করে নতুন করে তালিকা সংশোধন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এসময় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, ১০টাকা কেজি চালের তালিকা সংশোধনে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবেনা।
আলোচনায় সভায় অংশ গ্রহন করেন নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা কৃষি অফিসারের প্রতিনিধি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, পরিসংখ্যান অফিসার ও উপজেলা খাদ্য বান্ধব কর্মসূচি কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল। সভা পরিচালনা করেন উপজেলা খাদ্য কর্মকর্তা।
বার্তা বাজার/এম.সি