চলমান করোমান পরিস্থিতি মোকাবিলায় সুপ্রীম কোর্টের আইনজীবীদের সুদ বিহীন ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তাদের সঙ্গঠন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি। সিদ্ধান্ত মোতাবেক প্রায় ৩ হাজার আইনজীবি ঋণ পাওয়ার জন্য অনলাইনে আবেদনও করেছেন। যাচাই বাচাই প্রক্রিয়ার পর সেই ঋণ বিতরণ করা হবে।
গত ১৫ এপ্রিল ভিডিও কনফারেন্সে সমিতির বিশেষ সভায় আইনজীবিদের সুদমুক্ত ঋণ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই মতে গত ২৫ এপ্রিল ছিল আবেদনের শেষদিন। এই সময়ের মাঝে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির ১০ হাজার সদস্যের ৩ হাজার অনালাইনে আবেদন করেছেন বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি এ এম আমিন উদ্দিন।
এ এম আমিন উদ্দিন জানান,, করোনার কারণে লকডাউন চলছে। তাই আদালত বন্ধ থাকায় আইনজীবীদের রোজগার নেই। সেই চিন্তা থেকেই সবার জন্য এই ঋণের ব্যবস্থা করা হয়েছে। এটা কোনো অনুদান না।
দুই দফায় সিদ্ধান্ত পরিবর্তনের পর করোনাভাইরাস সঙ্কটের মধ্যে দেশের সর্বোচ্চ আদালতের বিচারকরা গত রোববার ভিডিও কনফারেন্সে সভা করে আদালতের কার্যক্রম ৫ মে পর্যন্তই বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। আদালতের কার্যক্রম বন্ধ থাকায় আইনজীবীদের আয়ের পথও আপাতত বন্ধ।
বার্তাবাজার/এসজে