বগুড়ার শিবগঞ্জঃ নবজাতক শিশুর জন্য ইউএনও’র উপহার

দু’সপ্তাহ হলো অসহায় কাঠমিস্ত্রীর ঘরে জন্ম হয়েছে শিশু আবু সাঈদের ! জীবিকার তাগিদে শত মাইল দুরে থাকায় এখনো সন্তানের মুখ দেখতে পারেনি বাবা! আদরের সন্তানকে দেখতে ঘরে আসবে স্বামী এমন আসায় অপেক্ষার প্রহর গুনছে শিশুটির মা। চলমান করোনা সংকট ও স্বামীর অনুপস্থিতিতে থমকে গেছে তাদের জীবণ জীবিকা।

জানা গেছে, বুধবার ওই প্রসুতি মাকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্য বিভাগ থেকে খাদ্য সহায়তা দিয়ে ফেসবুকে ছবি পোস্ট করে স্হানীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক আপেল মাহমুদ। বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবিরের।

ইউএনও’র চোখে পরা মাত্রই উপহার হিসেবে নবজাত শিশুর জন্য নতুন পোশাক, তার ব্যবহারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং প্রসূতি মায়ের খাবারের জন্য শাক-সবজি, মাছ পাঠানোর ব্যবস্থা করেন। আজ বৃহস্পতিবার দুপুরে ইউএনও’র পক্ষ থেকে পৌছে উপহার পৌছে দেন আপেল মাহমুদ।

ছবি: বার্তা বাজার

উল্লেখ্য, করোনা সংকটে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলাবাসীকে বাঁচাতে দিন-রাত ছুটে চলছেন৷ কখনও অসহায় মানুষের বাড়িতে খাবার নিয়ে, কখনও মানুষদের কোয়ারেন্টিনে রাখতে, কখনওবা চিকিৎসা ব্যবস্হার খোঁজ-খবর নিতে হাসপাতালে। শিবগঞ্জের ইউএনও’র এমন কর্মকান্ডে গোটা বগুড়া জেলায় সাড়া ফেলেছে।

শিবগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী বলেন, আলমগীর সাহেবের মতো ইউএনও দেশের সব উপজেলায় থাকলে করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী আরো সফল হতেন৷ তিনি আরো বলেন, ইউএনও আলমগীর কবির সারাদেশের মধ্যে দৃষ্টান্ত।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর