লবণের বস্তায় ৫৯ হাজার ইয়াবাসহ আটক ২

চলমান করোনা পরিস্থিতিতে লবণের বস্তার আড়ালে ইয়াবার চালান করার সময় জিয়া বেপারী (৪০) ও মো. মুন্না ওরফে আলাউদ্দিন (২২) নামের ২ মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১১ এর একটি দল। বুধবার (২৯ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৯ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, লবণের বস্তায় লুকিয়ে কাভার্ডভ্যানে করে ইয়াবা পাচার হচ্ছে। পরে র‌্যাবের দলটি কুমিল্লা হতে কাভার্ডভ্যানটি শনাক্ত ও অনুসরণ করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুই ব্যবসায়ীকে গ্রেফতার ও ৫৯ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করে।

তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে কৌশলে ইয়াবা এনে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করছিল। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর