নারায়ণগঞ্জে করোনায় আরও ১৩ জনসহ মোট আক্রান্ত ৮৯৫

নারায়ণগঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৩ জন আক্রান্ত হয়েছেন। নতুন করে মৃত্যু নেই। এখন পর্যন্ত জেলা মৃত্যুর সংখ্যা ৪২ জন। সুস্থ হয়েছেন ৩০ জন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৯৫ জন জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।

সিভিল সার্জনের তথ্য মতে জানা যায়, ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলায় ২৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছে ১৩ জন। এ নিয়ে জেলায় ২৮৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে মৃত্যু নেই। এখন পর্যন্ত জেলা মৃত্যুর সংখ্যা ৪২ জন। সুস্থ হয়েছেন ৩০ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর