সড়কে বাশেঁর বেড়া: অবরুদ্ধ ৬ পরিবার

পঞ্চগড়ে চলাচলের সড়কে প্রতিপক্ষ জেলা পরিষদের গ্রন্থাগারিক মাসুম আলীর (২৬) দেয়া বাঁশের বেড়ায় অবরুদ্ধ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী রহমত আলী প্রধান।

প্রতিপক্ষ মাসুম আলী সড়কে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় তারা আগের মত চলাচল করতে পারছেননা তারা।

অভিযোগ সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের বীরপাড়া এলাকায় দীর্ঘ ৬০ বছর ধরে বসবাস করে আসছেন বৃদ্ধ রহমত আলী প্রধান ও তার ৬ সন্তান সহ তাদের পরিবার গুলোর ৩৫ জন সদস্য। এতদিন তারা ওই সড়ক দিয়ে স্বাভাবিকভাবেই চলাফেরা করছিলেন।কিন্তু গতকাল বিকেhttp://bartabazar.com/archives/163585?preview=trueলে ওই সড়ক সংলগ্ন একটি বাশঁ ঝাড়ে শ্রমিক দিয়ে মাটি দিচ্ছিলেন মাসুম আলী ও তার মা রমিজা খাতুন। এমতাবস্থায় ওই সড়ক দিয়ে যাওয়ার পথে বৃদ্ধ রহমত আলী প্রধান মাসুমকে মাটি দিতে নিষেধ করেন। মাটি দেয়া বন্ধ না করলে বাঁশ ঝাড় সড়কে এসে পড়বে এবং চলাচলের জন্য সমস্যা হবে। এই কথাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতন্ডা হলে মাসুম ও তার মা সড়কের মাটি নিজেদের দাবি করে সড়কে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

ভূক্তভোগী রহমত আলী প্রধান আরো জানান, ‘‘আমাদের চলাচলের একমাত্র রাস্তা এটি।এ ছাড়া আমাদের চলাচলের আর কোন রাস্তা নেই।সড়কের একদিকে মাসুম আলীর জমি অপরদিকে চা বাগানের নালা। আমরা কিভাবে চলাচল করবো।’’

এ দিকে জেলা পরিষদের গ্রন্থাগারিক মাসুম আলী জানান, এই রাস্তার জমি সহ বাশঁ ঝাড় সবই আমার বাবার।আর আমরা আমাদের জমি দখল করছি।কারো সড়কে বা কোন কিছুতে তাদের যাতায়াতে আমরা বাঁধা প্রদান করিনি।

এবিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘আমি এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি।সদর থানায় এ বিষয়ে তদন্ত করতে বলেছি।’’

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর