কিট পরীক্ষার অনুমতি পেল গণস্বাস্থ্য

অবশেষে ওষুধ প্রশাসন অধিদফতর থেকে নিজেদের উদ্ভাবিত কিটের সক্ষমতা পরীক্ষার অনুমতি পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। এই পরিক্ষা করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা.জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য জানান।

ডা.জাফরুল্লাহ বলেন, গতকাল (২৯ এপ্রিল) এ অনুমতি দিয়ে চিঠি লেখে ওষুধ প্রশাসন। আজ বৃহস্পতিবার সেই চিঠি পেয়েছে বিএমএসএসইউ ও গণস্বাস্থ্য কেন্দ্র।

তিনি আরও জানান, ‘ওষুধ প্রশাসন গবেষণার জন্য অনুমতি দিয়েছে। ওষুধ প্রশাসন গতকাল বিএমএসএসইউকে চিঠি লিখেছে, আজকে তারা পেয়েছে। আমরাও আজ পেয়েছি চিঠি। আমরা চাচ্ছিলাম যে, দুই লাইনের একটা চিঠি দেন, ফাইনালি তারা ব্যুরোক্রেসি (আমলাতান্ত্রিকতা) বাদ দিয়ে চিঠি দিয়েছে।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর