লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারে সাফল্য সু স্টোর নামক জুতার দোকান থেকে ১২৭টি গোখরো সাপের ছানা বের হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে দোকানের মালিক বাদশা মিয়া দোকান খুলে জুতার বক্স খুললে দেখতে পান গোখরো সাপের বাচ্চাকে।
দোকানের মালিক বাদশা মিয়া বলেন, লকডাউন পরিস্থিতির কারণে দোকান বন্ধ ছিল।গতকাল বুধবার দুপুরে দোকান পরিস্কার করতে গিয়ে জুতার বাক্সের পিছন থেকে সাপের বাচ্চা বের হতে শুরু করে। পরে কয়েকজন দোকানদার লাঠি দিয়ে সাপগুলো মারা শুরু করে। কিছু পালিয়ে গেলেও মোট ১২৭ টি গোখরো সাপের বাচ্চা মেরে ফেলা হয়েছে।
বার্তা বাজার/এম.সি