সরকারি নির্দেশনা অমান্য করে বালু লোড করায় ১৬ ট্রাক চালককে জরিমানা

পঞ্চগড়ে সরকারী নির্দেশনা অমান্য করে বালু লোড করার দায়ে ১৬ ট্রাক চালককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

আজ (বৃহস্পতিবার) দুপুরে জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় বালু মহলে নির্বাহী ম্যজিস্ট্রেট গোলাম রব্বানী এ আদেশ দেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,জেলার মীরগড় বালু মহলে ১৬ টি ট্রাক সরকারী নির্দেশনা অমান্য করেবালু পরিবহনের জন্য বালু লোড করছে এমন সংবাদের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে তারা সংবাদের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেক ট্রাক চালককে সংক্রমণ প্রতিরোধ আইন-২০১৮ এর ক্ষমতা বলে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে চালকেরা জরিমানা দিয়ে বালু আনলোড করে খালি ট্রাক নিয়ে চলে যান।

এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহমেদ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, সদর থানার এসআই মোঃ শাহিনুজ্জামান শাহিন সহ সঙ্গীয় ফোর্স।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর