আজও গণস্বাস্থ্যের সহায়তায় মধু’র উদ্যোগে দশমিনা-গলাচিপায় ত্রাণ বিতরণ

পটুয়াখালীর দশমিনা ও গলাচিপায় প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করা প্রায় ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংগঠনের অন্যতম নেতা মুহাম্মদ উল্লাহ মধু’র নেতৃত্বে গণস্বাস্থ্যের সহায়তায় দিনব্যাপী বিভিন্ন এলাকায় কর্মহীন অসহায় দিনমজুর, খেটে-খাওয়া ও হতদরিদ্র মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এর আগে, গতকাল বুধবার দশমিনার রণগোপালদী ও আলিপুরা ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকায় প্রায় ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে সংগঠনটি।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, সাবান, আটা, তেলসহ অন্যান্য খাদ্য সামগ্রী। রমজান মাসে যাতে করে একটি ছোট পরিবার আনুমানিক ১ মাস ও বড় পরিবার ২০ দিন খাবার খেয়ে থাকতে পারবে।

দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর, দশমিনা, বাঁশবাড়ীয়া, বহরমপুর ইউনিয়ন এবং গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকায় প্রায় ৩০০ পরিবারের মাঝে এই কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

ছবি: বার্তা বাজার।

ত্রাণ বিতরণকালে সংগঠনের অন্যতম নেতা মুহাম্মদ উল্লাহ মধু জানান, এই রমজানে মানুষের পাশে থেকে আমরা তাদের হাতে যে উপহার পৌছে দিয়েছি তাতে প্রায় একটি ছোট পরিবার আনুমানিক ১ মাস ও বড় পরিবার ২০ দিন খাবার খেয়ে থাকতে পারবে।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ছাত্রনেতা মুহাম্মদ উল্লাহ মধু, অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহিবুল আলম, গণস্বাস্থ্যের প্রতিনিধি ডা. শিপন মাহমুদ, লুৎফর আওলাদ, জাহিদুল ইসলাম নোমান, রাকিবুল ইসলাম রাকিব, রিয়াদ হোসেনসহ ঐক্যবদ্ধ ছাত্র সমাজের স্থানীয় নেতৃবৃন্দ।

বার্তাবাজার/কাফিল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর