করোনা প্রতিরোধে ধামরাই উপজেলা ছাত্রলীগের মেডিকেল টিমের প্রশিক্ষণ কর্মসূচি

করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করায় চিকিৎসা ব্যবস্থায় স্বেচ্ছাসেবকরা নিজ উদ্যোগে সহায়তা দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের ধামরাই উপজেলা শাখার কর্মীদের মানবাধিকার সংস্থা ‘এভার লাস্টিং’ করোনা মোকাবেলায় তাদের প্রাথমিকভাবে করণীয় এবং প্রাইমারি চিকিৎসা পদ্ধতি এবং কিভাবে সচেতনতা বৃদ্ধি করা যায় তা হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছে।

ছবি: বার্তা বাজার

এর আগে, গত ২৫ এপ্রিল উপজেলা ছাত্রলীগের ৩ টি ইউনিয়নের স্বেচ্ছাসেবী মেডিকেল টিম গঠন করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টা থেকে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ ঘন্টা পাঁচেক ধরে চলে। এ সময় উপজেলার ১৬ টি ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এব্যাপারে, সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাহিববুর রহমান মুন্না জানান, ‘বাংলাদেশ ছাত্রলীগ এর একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি গর্বিত এই কারণে যে, দেশের যেকোন ক্রান্তিকালে বাংলাদেশ ছাত্রলীগ পাশে আছে এবং থাকবে। করোনা মোকাবেলায় আমাদের প্রশিক্ষণ কর্মসূচি আমরা অন্যদেরকেও হাতে কলমে শিখাতে পারবো, তাতে সাধারণ জনগণ উপকৃত হবে বলেই আমার ধারণা।’

ছবি: বার্তা বাজার

এবিষয়ে ধামরাই উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিউল আওয়াল রুবেল বলেন, ‘২৫ তারিখে আমাদের যে মেডিকেল টিম ছাত্রলীগের স্বেচ্ছাসেবক এবং ডাক্তারদের সমন্বয়ে গঠিত হয়েছিল, তা যেনো জনসাধারণের দোরগোড়ায় পৌঁছাতে পারি সে লক্ষ্যে আজ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে বলে আমার বিশ্বাস।’

প্রসঙ্গত, ধামরাই উপজেলা ছাত্রলীগ বাংলাদেশের প্রথম ইউনিট হিসেবে করোনা মোকাবেলায় জনসচেতনতা তৈরি করেছিলো।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর