ঈশ্বরগঞ্জে এক হাজার পরিবারে খাদ্যসামগ্রী দিলেন সাবেক মেয়র

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার এক হাজার পরিবারে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসে ইস্যুতে কর্মহীন হয়ে পড়া ১ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়।

বৃহস্পতিবার চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, পৌরসভার সাবেক মেয়র মো. হাবিবুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. নূরুল হুদা খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।

একই দিন ৬০ জন পরিবহন শ্রমিক, ইসলামিক ফাইন্ডেশনের ৩০ জন অসহায় কর্মী, মগটুলা ইউনিয়নে নবদিগন্ত সমাজকল্যান সংস্থার মাধ্যমে একশত পরিবারে, স্বাস্থ্য বিভাগের মাধ্যমে পুষ্টি সপ্তাহের আওতায় ২০ জন এতিমের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর