সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের ৬ মাসের মেস ও বাসা ভাড়া মওকুফ করে দেয়ার দাবী জানিয়েছে জাতীয় ছাত্রসমাজ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রংপুর শহরের সুমি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সন্মেলন করে এই দাবী উত্তাপন করেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন।
সংবাদ সন্মেলনে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা মহা বিপাকে পড়েছেন। কারণ তাদের অধিকাংশই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মানুষ। এসব শিক্ষার্থী মূলত টিউশনি করেই তাদের মেস/বাসা ভাড়াসহ পড়ালেখার খরচ চালায়।
করোনা পরিস্থিতিতে তাদের টিউশনি বন্ধ হয়ে গেছে। কিন্তু মালিকরা মেস/বাসা ভাড়ার জন্য চাপ দিয়েই যাচ্ছে। একারণে প্রধানমন্ত্রীর কাছে এসব শিক্ষার্থীদের তালিকা তৈরি করে আগামী ৬ মাসের মেস/বাসা ভাড়া মওকুফ করার দাবি জানান তারা।
বার্তাবাজার/এসজে