পঞ্চগড় জেলার ১১০ টি কওমি মাদ্রাসাকে ১১ লক্ষ ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন।
আজ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে প্রত্যেক কওমী মাদ্রাসার প্রদানদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
করোনা পরিস্থিতিতে কওমী মাদ্রাসার শিক্ষকদের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দ পাওয়া এ আর্থিক সহায়তা মাদ্রাসার শিক্ষকদের তুলে দেয়া হয়।
উল্লেখ্য মাদ্রাসা গুলোর শিক্ষক অনুযায়ী ২০ হাজার,১৫ হাজার,১০ হাজার টাকার চেক দেয়া হয়।
এসময় মাদ্রাসার প্রধানেরা মাননীয় প্রধানমন্ত্রীকে কওমী জননী হিসেবে আখ্যায়িত করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাগুড়া ফারুকিয়া মাদ্রাসার সুপার মাহমুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান,ইসলামিক ফাউন্ডেশন পঞ্চগড়ের উপ-পরিচালক শাহজাহান আলী সহ জেলার কওমী মাদ্রাসা গুলোর প্রধান ও শিক্ষকৃন্দ।
বার্তা বাজার/এম.সি