লকডাউন নাটোর জেলা

মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় ও সংক্রমণ প্রতিরোধ করার জন্য নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষোণা দেয়া হয়েছে। ঘোষণার দিন বিকাল ৩টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, গত দুই দিনে নাটোরে একজন চিকিৎসক, একজন নার্সসহ মোট ৯ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। এরই প্রেক্ষিতে করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মুক্ত রাখতে ও করোনা প্রতিরোধ করতে জেলাকে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, লকডাউন চলাকালে জেলার সড়ক পথ ও নদী পথে জেলায় আগমন-বহির্গমন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও আন্তউপজেলায় যাতায়াতের ক্ষেত্রেও একই নির্দেশ বলবৎ থাকবে। সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি সেবা ও পণ্যবাহী গাড়ী চলাচল করতে পারবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর