ঘাটাইলে কর্মহীন আদিবাসীদের ত্রাণ দিলেন ইউএনও

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়ন,লক্ষিন্দর ইউনিয়ন,সংগ্রামপুর ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৬১০ জন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীকে কে.জি.আর প্রকল্প থেকে ত্রাণ সহায়তা করেছে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আদিবাসী কল্যান ট্রাষ্টের সভাপতি অনিল চন্দ্র বর্মণ,ধলাপাড়া ইউপি চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূঁইয়া, লক্ষিন্দর ইউপি চেয়ারম্যান, একাব্বর আলী, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) এনামুল হক প্রমুখ।

এবিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) অঞ্জন কুমার সরকার মুঠোফোনে জানান, ‘‘আমরা পর্যায়ক্রমে ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বসবাসকারী ১২৮৭ জন আদিবাসীদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রাৎণ সহায়তা দেবো।’’

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর