করোনাভাইরাস: খাগড়াছড়িতে এক গার্মেন্টস শ্রমিক আইসোলেশনে

খাগড়াছড়িতে প্রথম কারোনাভাইরাস আক্রান্ত নারায়ণগঞ্জ ফেরত গার্মেন্টস শ্রমিক এরশাদ চাকমাকে দীঘিনালা সদরে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। একইসাথে তার সংস্পর্শে থাকা স্ত্রীসহ ৯ জনকে আলাদাভাবে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এরশাদ চাকমার নমুনা সংগ্রহকারী চিকিৎসকদেরও নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, ঢাকার নারায়নগঞ্জ আদমজী (ইপজিডে) কর্মরত শ্রমিক এরশাদ চাকমা গত ১৮ এপ্রিল স্ত্রীসহ ফিরে আসলে তাকে খাগড়াছড়ির দীঘিনালা কামুক্কাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয় ।

সেসময় তিনি তার পরিচয় গোপন করে বলেছিলেন তারা কুমিল্লা শ্রমিকের কাজ করতেন। গত ২২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ পাঠানো হয়। বুধবার বিকালে তার রিপোর্ট পজেটিভ আসে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস জানান, আপাতত খাগড়াছড়ি জেলাকে লকডাউন করার কোন পরিকল্পনা নেই। কামুক্কাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকাকে লকডাউন করা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর