মহামারী করোনার প্রাদুর্ভাব রোধে লকডাউন চুয়াডাঙ্গা। এই লকডাউনে পড়ে অনেক কৃষক তার জমির ফসল কাটতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। ঠিক তখনি জেলার অহংকার চুয়াডাঙ্গার পৌর মেয়র জিপু চৌধুরী কৃষকের পাশে দাড়িয়েছেন। তিনি নিজেই কাচি হাতে মাঠে নামলেম কৃষকের ধান কাটতে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি কুমরগাড়ির মাঠে কৃষকের ধান কাঁটার কাজে অংশ গ্রহণ করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। দেশের এই ক্রান্তিলগ্নে এগিয়ে এসেছে চুয়াডাঙ্গা জেলার ছাত্রলীগ সংগঠন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ছাত্র সেচ্ছাসেবকলীগ সংগঠন নেতা কর্মী গন।
দরিদ্র অসহায় কৃষকেরা শ্রমিকের অভাবে ধান কাটতে না পারায় চুয়াডাঙ্গা ছাত্রলীগের ন্যায় চুয়াডাঙ্গা জেলার কিছু দরিদ্র কৃষকদের পাশে অবস্থান নিয়েছে। চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর নির্দেশনায় জেলা ছাত্রলীগের বিভিন্ন সংগঠনের কর্মীরা চুয়াডাঙ্গা সদর বেলগাছি কুমরগাড়ির মাঠে কৃষক মোঃলাল্টু মিয়ার পাশে দাড়িয়েছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক চুয়াডাঙ্গা পৌরসভার সুযোগ্য পৌরমেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জানিফ এর নেতৃত্ব এই ধান কাঁটার কাজে অংশগ্রহণ করেন যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের অন্যত সদস্য ইমদাদুল হক সজল, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ প্রমুখ।
বার্তা বাজার/এম.সি