মন্ত্রীর কাছে খাদ্য চেয়ে স্মারকলিপি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ও সন্তোষপুর ইউনিয়নে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়েছে এখানকার বাসিন্দারা। কোনভাবে দিন অতিবাহিত করছেন তারা। প্রশাসনের দেয়া বরাদ্দকৃত ত্রান খুবই অপ্রতুল,যার ফলে কেউ পায়,কেউ পায়না সহযোগিতা।

এসব বঞ্চিতদের ও খাদ্য প্রত্যাশী দের তালিকাসহ খাদ্য চেয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে গনকমিটি। রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির রায়গঞ্জ ইউনিয়ন শাখা থেকে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে তারা এই তালিকা ও স্মারকলিপি জমা দেন।

সংগঠনটির সূত্রে জানা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৬১৪ জন ও সন্তোষপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ২০৪ জন কর্মহীন পরিবার প্রধানের নামের তালিকা কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা গণকমিটির সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ রায়, গণকমিটি রায়গঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল মিলু এবং প্রচার সম্পাদক আশরাফুল হক।

সারাদেশের মতো নাগেশ্বরী উপজেলার মানুষজনও করোনাভাইরাসের কারণে লকডাউনের ফলে কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে।ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ খাদ্যের দাবীতে রাস্তায় নেমে বিক্ষোভ করে করোনা দ্রুত সংক্রমণের ঝুঁকি বাড়িয়েছে। এসব মাথায় রেখেই নাগেশ্বরীর মানুষজনকে যেন খাদ্যের জন্য রাস্তায় নামতে না হয় তা কর্মহীন মানুষদের তালিকা করার উদ্দোগ নেয় গণকমিটির রায়গঞ্জ ইউনিয়ন শাখা। প্রথম দফায় তারা উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন ও সন্তোষপুর ইউনিয়নের একটি ওয়ার্ডের তালিকা মন্ত্রী বরাবর প্রেরণ করলো ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর