রোজা রেখেও করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে থাকা কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। ধান কাটার শ্রমিক না পেয়ে অসহায় অবস্থায় পড়া কৃষকের সাহায্য করছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের নির্দেশে ছাত্রলীগের সদস্যরা ধান কেটে মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন।
বৃহস্পতিবার সকালে বাউশি চর বাঙ্গালী গ্রামের দরিদ্র কৃষক ফজলুল হকের ৩৫ শতাংশ জমির ধান কেটে দেন তারা। জমির ধান কেটে বাসায় পৌঁছে দিয়ে উপজেলায় ধান কাটা কর্মসূচির ৪ দিন পূর্ণ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন স্বপন, জুয়েল রানা, নাইমুর রহমান দুর্জয়, আজিজুল ইসলাম, কামরুল হাসান, হৃদয় হাসান প্রমুখ।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা শরীফ আহাম্মেদ নিরব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে আমরা কৃষকের পাশে এসে দারিয়েছি। আমরা ছাত্রলীগ গত চার দিন ধরে বিভিন্ন গ্রামের দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি। আমাদের এ কাজ চলমান থাকবে।
বার্তা বাজার/এম.সি