নিষিদ্ধ হিযবুত তাহরির সদস্য আটক

রাজধানী থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক সক্রিয় সদস্য র‍্যাব-৪ এর হাতে গ্রেফতার হয়েছে। তার নাম এইচ এম সানাউল্লাহ সবুজ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরসহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলোর সকল ধরনের অপতৎপরতা রুখে দিতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি চলমান আছে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল বুধবার রাত আড়াইটার দিকে রাজধানীর মিরপুর মডেল থানাধীন মিরপুর, সেকশন ৬ এলাকায় অভিযান পরিচালনা করে এইচ এম সানাউল্লাহ সবুজকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে বলে জানিয়েছে র‍্যাব। তার কাছ থেকে হিযবুত তাহরীর লিফলেট, বিজ্ঞপ্তি, হিযবুত তাহরীর সম্বন্ধীয় লেখা এবং মতবাদ ও বই এর সফট কপি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার সানাউল্লাহ সবুজ (৩৩) পেশায় বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছাত্রজীবন থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত। ২০১৭ সালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সাংগঠনিক কার্যক্রম চালানোর সময় পুলিশের হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে জেল থেকে বের হয়ে পুনরায় তিনি সাংগঠনিক কার্যক্রমে তৎপর হয়ে উঠে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর