আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রীর করোনা

মহামারি করোনায় প্রতি মুহুর্তে আক্রান্তের সংখ্যা বাড়ছে। রাজা প্রজা কেউ বাদ যাচ্ছে না। এবার পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী ন্যুনো গোমেজ তার ৩ মন্ত্রিসহ করোনায় আক্রান্ত হয়েছেন। আফ্রিকার কোনো দেশের বড় মাপের ব্যাক্তি হিসাবে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হলেন।

প্রধানমন্ত্রী নাবিয়াম নিজেই তার ফেইসবুকে করোনায় আক্রান্তের খবর জানিয়েছেন। তিনি তার ফেসবুকে লিখেছেন- আমার করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমি এখন বাড়িতে আছি, ভালো আছি

তিনি দেশবাসীকে আহ্বান জানিয়ে লিখেছেন- আপনাদের নিজের জীবন ও পরিবারের সদস্যদের জীবন রক্ষায় প্রত্যেকটি নির্দেশনা মেনে চলুন।

এছাড়া দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রীর করোনা ধরা পড়ার পর তিনি সহ অন্য ৩ জনকে রাজধানী বিসাউয়ের একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

দেশটিতে এখন পর্যন্ত ৭০ জনের মাঝে করোনার সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে মৃত্যু হয়েছে একজনের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর